একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ রক্ষায়...চলনবিলের উন্মুক্ত জলাশয় থেকে নির্বিচারে মাছের পোনা ও ডিমওয়ালা মা-মাছ নিধন বন্ধ করে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে গুরুদাসপুর উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল বুধবার মৎস্য বিভাগের অফিসকক্ষে আয়োজিত ওই সভায় মৎস্য কর্মকর্তা মো. আবদুদ দাইয়ান বলেন, প্রয়োজনীয় লোকবল, অপ্রতুল অর্থ বরাদ্দ, অভিযান চালাতে পরিবহন সমস্যা ও মানুষের অসচেতনতার কারণে মৎস্যসম্পদ রক্ষায় নানা সমস্যা হচ্ছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুপটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব-ভরিপাশা গ্রামের মো. রাসেল গাজীর মেয়ে তিসা মনির (৫) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের রত্তন আলী খানের বাড়ির সামনের পুকুরে হাত-পা ধোয়ার জন্য নামতে গিয়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি