একনজরে
বিনা মূল্যে স্বাস্থ্যসেবাপঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে কৃষকের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কাজী ফার্মস গ্রুপের সহযোগিতায় গ্রিন ভিলেজ ডেভেলপমেন্ট অলর্গানাইজেশন এই ক্যাম্পের আয়োজন করে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এ কার্যক্রম উদ্বোধন করেন। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হালিমা খাতুনের নেতৃত্বে ১০ জন চিকিৎসক ও টেকনিশিয়ান চিকিৎসাসেবা প্রদান করেন। পঞ্চগড় প্রতিনিধি ভুয়া পুলিশ গ্রেপ্তারগোপালগঞ্জে মিজানুর রহমান (২৫) নামের এক যুবককে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের মধুমতি লেক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, শহরের মধুমতির লেক এলাকা ও পার্কে বেড়াতে আসা লোকজনকে মিজানুর রহমান গোয়েন্দা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি