একনজরে
ত্রিবার্ষিক সম্মেলনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ ইসহাক হোসেন তালুকদার। সম্মেলনের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী রইচ উদ্দিন আহমেদ। পরে মাহবুবুল করিম তালুকদার সভাপতি ও নুরুল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমৃত্যু নিয়ে রহস্যদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর শৌলা গ্রামে নিজ শয়নকক্ষ থেকে গত শুক্রবার রাতে সাকিল (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সাকিল ওই গ্রামের রিকশাচালক নুরন্নবীর (৪৫) ছেলে। ঘটনায় সাকিলের বাবা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান জানান, সাকিলের বাবা পুলিশকে তাঁর ছেলের আত্মহত্যার কথা বললেও লাশটি ঝুলে ছিল না। গলায় দাগ ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়া লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিপ্রকাশ্যে ক্ষমা প্রার্থনাপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপালচন্দ্র মণ্ডলকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সালিস বৈঠকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই বিশ্বাস, সদস্য হাবিবুর রহমান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা কাঞ্চন আলী ক্ষমা চান। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিস্বামী-স্ত্রীর মৃত্যুশরীয়তপুরের জাজিরা উপজেলার আক্কেল মাহমুদ কান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল হক চৌকিদার (৪৫) ও তাঁর স্ত্রী রাজিয়া বেগম (৩৮) মারা গেছেন। মা-বাবাকে রক্ষা করতে গিয়ে আহত মেয়ে শারমিনকে (১৬) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বাড়ির আঙিনায় সবজি বাগানে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর প্রতিনিধিসমবায় বর্ষআন্তর্জাতিক সমবায় বর্ষ ও ৯০তম আন্তর্জাতিক সমবায় দিবস পালন উপলক্ষে গতকাল শনিবার সকালে ফরিদপুর সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সমিতিগুলোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় ফরিদপুর পৌরসভা মিলনায়তনে ‘সমবায়ের উদ্যোগসমূহই অধিকতর উন্নত পৃথিবী গড়বে’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর অফিস