একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মেয়ের মৃত্যুবাগেরহাটের রামপালে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার শ্রীকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের বাবলুর রহমান (৪০) ও তাঁর মেয়ে ফারজানা আক্তার (৭)। রামপাল থানার ওসি এস এম আনোয়ার বলেন, শনিবার বিকেলে মেয়েকে নিয়ে নিজ বাড়ির বারান্দায় বসেছিলেন বাবলুর রহমান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। বাগেরহাট প্রতিনিধিবৃক্ষমেলা শুরু‘সবুজ নগর সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে জয়পুরহাটে ছয় দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল রোববার শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। জেলা প্রশাসন, জেলা কৃষি ও বন বিভাগের উদ্যোগে এ মেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের ৩৫টি স্টল বসানো হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি নেশার বড়ি জব্দদিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল অভিযান চালিয়ে চার লাখ ২২ হাজার ভারতীয় নেশার বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার ডুগডুগি বাজারে চোরাকারবারিদের ধাওয়া করে বিজিবি। এ সময় চোরাকারবারিরা তিনটি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলোতে রাখা চার লাখ ২২ হাজারটি নেশাজাতীয় ভারতীয় বড়ি ‘প্রাকটিন’ জব্দ করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিগোপালগঞ্জে শোভাযাত্রা‘সবাই মিলে মূল্যসংযোজন কর (মূসক) দিব—দেশ গড়ায় অংশ নিব’ স্লোগান সামনে রেখে গতকাল রোববার গোপালগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, গোপালগঞ্জ বিভাগীয় কার্যালয় জাতীয় মূসক সপ্তাহ উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি ছিনতাইকারী গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মাইক্রোবাস ছিনতাইয়ের অভিযোগে সিরাজ মোল্যা (৩৫) নামে একজনকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা দক্ষিণ চরপাচুরিয়া গ্রামে। গত ১১ জুন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করার পর চালক আসলাম মণ্ডলকে অচেতন করে মাইক্রোবাস ছিনতাই করা হয়। চালক ফিরে না আসায় মাইক্রোবাসের মালিক মো. হোসেন এ ঘটনায় ওই দিনই গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল দুপুরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে সিরাজকে গ্রেপ্তার করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি