একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলেদের বিক্ষোভবঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও মাছ শিকার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরগুনা জেলা ট্রলার মালিক ও ট্রলার শ্রমিক ইউনিয়ন। বরগুনার পাথরঘাটায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই দুটি জেলে সংগঠন যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিইউপি নির্বাচনফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আজ মঙ্গলবার। এ তিনটি ইউপি হলো মেঘচামী, ডুমাইন ও নবগঠিত আড়পাড়া। আজ সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তিনটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ ও সদস্য পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছরের ১৩ জুন এ উপজেলার ছয়টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় ডুমাইন ও মেঘচামীকে ভাগ করে নবগঠিত আড়পাড়া ইউনিয়নের সীমানা চিহ্নিত না হওয়ার কারণে এই তিনটিতে নির্বাচন হয়নি। ফরিদপুর অফিসফাঁসির দাবিযশোরের চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের স্কুলছাত্র সৌরভ সাহার (১০) খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে চৌগাছার পাঁচ গ্রামের স্কুল ও কলেজপড়ুয়া পাঁচ শতাধিক শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন অংশ নেয়। গত বুধবার সকালে গরীবপুর গ্রামের পাটখেত থেকে সৌরভ সাহার লাশ উদ্ধার করা হয়। সৌরভ গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গত সোমবার দুপুরে স্কুল থেকে সৌরভকে অপহরণ করা হয়। যশোর অফিসকৃষকের মৃত্যুনীলফামারীর ডোমার উপজেলায় খেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি মাঠে এক ব্যক্তির সেচের জন্য ব্যবহূত বিদ্যুতের খুঁটি বেশ কিছুদিন ধরে হেলে পড়েছিল। বেলা ১১টার দিকে খলিল খেতে আমনের চারা রোপণ করার সময় ওই খুঁটির তার ছিঁড়ে তাঁর ওপরে পড়ে। ঘটনাস্থলেই খলিল মারা যান। এ ব্যাপারে ডোমার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ডোমার (নীলফামারী) প্রতিনিধি