একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নিহতবগুড়ার ধুনট-বাগবাড়ি সড়কে ভটভটি উল্টে রবিউল ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আবুল কাসেমের ছেলে। পুলিশ ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ওই যানে করে রবিউল তার পরিবারের লোকজনের সঙ্গে চাচাতো বোনের বিয়েতে নাংলু গ্রামে যাচ্ছিল। নিমগাছির বাঙ্গালী নদীর সেতুর কাছে পৌঁছার পর যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত রবিউলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধিসম্মেলনদীর্ঘ আট বছর ১৯ জুলাই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ চত্বরে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিআসামি গ্রেপ্তারপটুয়াখালীতে স্কুলছাত্র মিজানুর হত্যা মামলার আসামি মো. জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে সদর থানার পুলিশ তাঁকে দুমকি উপজেলার লেবুখালীর পাগলা মোড় থেকে গ্রেপ্তার করে। নিহত মিজান তার মা ও ভাইবোনদের সঙ্গে পটুয়াখালী শহরের সবুজবাগে একটি ভাড়া বাসায় থাকত। গত ৮ ফেব্রুয়ারি রাতে মিজানুরের লাশ ওই ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পটুয়াখালী অফিসকৃষি মেলা শুরুবরগুনার আমতলী উপজেলায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। কৃষক সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ প্রমুখ। আমতলী (বরগুনা) প্রতিনিধি