একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের সম্মেলনসিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত সোমবার তাড়াশ ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. ইসাহাক হোসেন তালুকদার। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান সোহেল। উপজেলা ছাত্রলীগের সভাপতি পিয়াস উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি শাহীন আহমেদ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ। পরে সরাসরি ভোটের মাধ্যমে মো. আনিসুর রহমান সভাপতি ও সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জইউপি নির্বাচনফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে আড়পাড়া ইউনিয়নে মো. বদিউজ্জামান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ইসহাক আলী মোল্লা। মেঘচামী ইউনিয়নে মো. সাবিরউদ্দীন শেখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. হাসান আলী খান। ডুমাইন ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আসাদুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আলতাফ হোসেন মোল্লা। ফরিদপুর অফিসছাত্রের মৃত্যুনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে ইয়াসিন মিয়া (১৩) নামের এক ছাত্র গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে মারা গেছে। চৈতনকান্দা গোলাম মো. উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ইয়াসিনের বাবা মোস্তফা মিয়া বলেন, ইয়াসিন গতকাল পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি যুবকের লাশনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে জিনসের প্যান্ট ও লাল গেঞ্জি ছিল। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি