একনজরে
শ্রমিকদের ক্ষোভ অবৈধভাবে বোমা মেশিন (স্থানীয়ভাবে ড্রিল ড্রেজার) চালানোর কাজে মালিকদের সহযোগিতা করার অভিযোগে তেঁতুলিয়া থানার দুই পুলিশকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হলেও মূল অভিযুক্ত এসআই সোলায়মান এখনো বহাল তবিয়তে রয়েছেন। ওই এসআইকে প্রত্যাহার না করায় তেঁতুলিয়ার সাধারণ পাথরশ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ সুপার শাহারিয়ার রহমান জানান, প্রত্যাহার করা এএসআই ওবায়দুলকে দেবীগঞ্জ থানায় এবং ডিএসবির কনস্টেবল আলতাফ হোসেনকে আটোয়ারীতে বদলি করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিদুই কসাইয়ের দণ্ড ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শেরপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে দুই মাংস ব্যবসায়ীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হোসেন গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন শহরের উত্তর সাহাপাড়া মহল্লার ফরিদ শেখ ও শহিদুল ইসলাম। শেরপুর (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারপটুয়াখালীর বাউফল উপজেলায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া আরিফ হাওলাদার (২২) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগা ইউনিয়নের বামনিকাঠী গ্রামের লোহালিয়া নদী থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বগা লঞ্চঘাটের পন্টুন মেরামত করতে আসা আরিফসহ ১১ জন শ্রমিক ওই নদীতে গোসল করতে যান। এ সময় তাঁরা নদীতে সাঁতার প্রতিযোগিতা করেন। একপর্যায়ে আরিফ নদীতে ডুবে নিখোঁজ হন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যু রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিপেন রায়পাড়া এলাকায় পানিতে ডুবে রানী আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার রানা চৌধুরীর মেয়ে রানী বুধবার সন্ধ্যায় একই এলাকায় তার নানা বাড়ির পাশের একটি পুকুরে খেলছিল। একপর্যায়ে পা পিছলে সে পুুকুরে পড়ে যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি