একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ নিহতফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় আনিস মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, দুপুরে ওই স্থানে আলফাডাঙ্গাগামী দুটি মোটরসাইকেলকে একটি ট্রাক সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুটির তিনজন আরোহী আহত হন। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিস মারা যান। ফরিদপুর অফিসশতভাগ পাসবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি (বিএম) পরীক্ষায় যশোরের কেশবপুর উপজেলায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে বালিয়াডাংগা সর্বজনীন দেবালয় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এ প্রতিষ্ঠানের তিনটি ট্রেড থেকে অংশ নেওয়া ৯৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন সাতজন। এ গ্রেড পেয়েছেন ৯১ জন। বিজ্ঞপ্তি