একনজরে
সমেঞ্চলন স্থগিতনির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন স্থগিত করা হয়েছে। গত শনিবার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। এর প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম। দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণার প্রক্রিয়া শুরু হলে কয়েকজন নেতা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের অনুরোধ জানান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিতরুণ গ্রেপ্তারচালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে রাজবাড়ীর গোয়ালন্দ থানার পুলিশ জাহিদুল ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত শনিবার তাঁকে উপজেলার উজানচর নলিয়াপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ৯ জুলাই উপজেলার ভাগলপুর এলাকার খাল থেকে মোটরসাইকেল চালক হাসান সরদারের লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার পুলিশ জাহিদুলকে আদালতে পাঠায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি