একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুরের কামড় সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে ১০টার মধ্যে পৌরসভার লক্ষ্মীকোলা ও ধানগড়া বাজার এলাকায় তারা কুকুরের আক্রমণের শিকার হয়। আহত ব্যক্তিদের আত্মীয়স্বজন জানায়, পৌরসভায় টিকার জন্য গেলেও সরবরাহ না থাকায় তাদের টিকা দেওয়া হয়নি। পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, সরবরাহকৃত টিকা শেষ হয়ে যাওয়ায় দেওয়া সম্ভব হয়নি।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিগরু চুরিনেশার টাকার জন্য জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় হাপুনিয়া লয়াপড়া গ্রামের ইদ্রিস আলী গতকাল মঙ্গলবার গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে। হাপুনিয়া গ্রামের আবদুল বারীকের গরু সকালে উঠানে বাঁধা ছিল। ইদ্রিস আলী গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন গরুসহ তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ গরুসহ ইদ্রিস আলীকে আটক করে থানায় নিয়ে আসে।  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিবাবাকে জখমরাজবাড়ীর বাড়ইপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বাবাকে পিটিয়ে জখম করেছেন দুই সহোদর। আহত ব্যক্তির নাম মো. তোতা খান (৫২)। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে কোন্দলের জের ধরে ছেলে নীল চাঁদ (২২) ও লাল চাঁদ (২০) মঙ্গলবার ভোরে তাঁর ঘরের মালামাল ভাঙচুর করেন। পরে তাঁরা বাবাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।  রাজবাড়ী প্রতিনিধিকীটনাশকে দাঁত মেজেবরগুনার আমতলী উপজেলার তালতলী থানার উত্তর গেন্ডামারা প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী গতকাল মঙ্গলবার কীটনাশক দিয়ে দাঁত মেজে অসুস্থ হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন নয়া মিয়া জানান, আবদুল্লাহ নামের এক শিক্ষার্থী তার নানাবাড়ি থেকে একটি ধানবীজের কীটনাশক দাঁতের মাজন ভেবে বিদ্যালয়ে নিয়ে আসে। ওই কীটনাশক দাঁত মাজলে সবাই অসুস্থ হয়ে পড়ে। তাদের ছোটবগী স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়।  আমতলী (বরগুনা) প্রতিনিধি