একনজরে
কমিটি ঘোষণাছাত্রদল হাতীবান্ধা উপজেলা ও আলিমুদ্দিন কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা কমিটিতে শরিফুল সভাপতি ও রেজাউল করিম সাধারণ সম্পাদক এবং আলিমুদ্দিন কলেজে হাবিবুরকে সভাপতি ও আপেলকে সম্পাদক করা হয়েছে। গত মঙ্গলবার জেলা ছাত্রদল ওই কমিটির অনুমোদন দেয়। গত বছর ৩০ জুলাই হাতীবান্ধা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে উভয় শাখায় ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিকারাদণ্ডফরিদপুরে মাদক রাখার দায়ে চান মিয়া নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চান মিয়ার বাড়ি শহরের ঝিলটুলি এলাকায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরীয়ার মতিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। তাঁকে ওই সাজার আদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস