একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক রাখায় কারাদণ্ডসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুংলীদহ দক্ষিণ পাড়া গ্রামের মো. আবদুস সাত্তারকে (৩৯) গতকাল বৃহস্পতিবার আধা কেজি গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন মাদক ব্যবসা ও সেবন করার দায়ে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনদীতে ডুবে মৃত্যুনাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ডুবে বাপ্পী (২০) নামের এক যুবক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে বাপ্পী নৌকায় করে পদ্মা নদী পার হচ্ছিলেন। সাঁতার না জানায় বাপ্পী নৌকার হাল বাইতে গিয়ে মাঝ নদীতে পড়ে যান। সঙ্গীরা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লালপুর (নাটোর) প্রতিনিধিমূর্তি উদ্ধারভোলার তজুমদ্দিন উপজেলায় পুরোনো দুটি মূল্যবান ধাতব মূর্তিসহ নূরনবী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী লঞ্চঘাট এলাকা থেকে মূর্তি দুটিসহ নূরনবীকে গ্রেপ্তার করা হয়। মূর্তি দুটি ২০১১ সালের ২৫ মে উপজেলার চাঁদপুর দাসপাড়া কালীমন্দির থেকে চুরি হয়েছিল। ভোলা অফিসশিশু নিহতফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের চাপায় রাসনা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হাসান বলেন, ঢাকাগামী গরুবাহী একটি ট্রাক ওই শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ফরিদপুর অফিসবৃক্ষমেলাকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বৃহস্পতিবার তিন দিনের এক ফলদ বৃক্ষমেলা শেষ হয়েছে। ‘খাদ্য পুষ্টি অর্থ চান, দেশী ফলের গাছ লাগান’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিদুর্বৃত্তদের হামলাকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ব্যক্তির হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসেন্দী গ্রামের রাজমিস্ত্রি নজরুল ইসলাম (৩০) গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হোসেন্দী বাজারে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় নির্মাণের কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি