একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল উদ্ধারজয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পাঁচবিবি-কামদিয়া সড়কের বাঁশখুর মাধাইনগর সংযোগ সড়কের ফকিরের খাড়ি নামক স্থানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়িটি জব্দ করে। পুলিশ গাড়ির চালক মো. শহীদ ও তাঁর সহকারী মনির হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি অস্ত্রসহ গ্রেপ্তাররাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম সিরাজুল ইসলাম। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামে। পুলিশ তাঁর কাছ থেকে দুটি পিস্তল, ১০টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। রাত পৌনে দুইটার দিকে পুলিশ নগরের শিরোইল বাস টার্মিনালের ঢাকা কাউন্টারের সামনে একটি বাসে অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করে। পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্রশ উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী অস্ত্র উদ্ধারর‌্যাব রাজশাহীর বাগমারা ক্যাম্পের সদস্যরা বিদেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছেন। র‌্যাব বাগমারা ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল নাটোর স্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালায়। তারা একটি বগির পায়খানা থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে। র‌্যাব এ ঘটনায় কাউকে গ্র্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিমুঠোফোনে খুদেবার্তাপটুয়াখালীর বাউফল উপজেলার এক লাখ ৮৫ হাজার মুঠোফোন ব্যবহারকারীর ফোনে ‘রমজানের শুভেচ্ছা, নামাজ পড়ো, রোজা রাখো’ লেখা বার্তা দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার। তিনি বেশির ভাগ সময় ঢাকা ও দেশের বাইরে থাকেন। গতকাল শুক্রবার বাউফলের সব শ্রেণী-পেশার মানুষের মুঠোফোনে ওই বার্তা গ্রামীণফোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। গতকাল কমপক্ষে ১৫০ জন মুঠোফোন ব্যবহারকারীর সঙ্গে আলাপ করে এর সত্যতা পাওয়া গেছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিমানববন্ধনকুষ্টিয়ায় লালন একাডেমির নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন লালন একাডেমির সদস্য ও বাউলভক্তরা। এ সময় বক্তারা অবিলম্বে নির্বাচনের দাবি জানান। গত বছরের ৩০ জুলাই লালন একাডেমির তিন বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর এক বছর ধরে এর সার্বিক দায়িত্বে আছেন জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম জানান, আশা করা যাচ্ছে, নতুন ভোটার তালিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে নির্বাচন হবে। কুষ্টিয়া অফিসকর্মিসভারাজবাড়ীতে গতকাল শুক্রবার বেলা ১১টায় যুব ইউনিয়নের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে কর্মিসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আশিকুর রহমান। আজিজুল হাসানের পরিচলনায় এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আতিকুল হক খান, কেন্দ্রীয় নেতা মাশরুক আলম, আবদুল্লাহ আল মাহমুদ, কৃষক নেতা আবদুস সাত্তার মন্ডল, ছাত্রনেতা সুমন বিশ্বাস প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি