একনজরে
সমেঞ্চলনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ইউপি চত্বরে আয়োজিত সম্মেলনে সভাপতি পদে নুরুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক পদে আবু হেনা মোস্তফা কামাল নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রইচ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিইয়াবাসহ গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১২টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: নগরকান্দা উপজেলার পুরাতন তালমা গ্রামের হাবিব চৌধুরী, রহমতউল্লাহ ও সাদ্দাম মিয়া। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ফরিদপুর অফিস