একনজরে
বিদ্যালয় উদ্বোধনলালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতায় সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুইড বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জওয়াহেরুল ইসলাম, মহাসচিব হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিদ্যালয়ে ৩৮ জন বুদ্ধিপ্রতিবন্ধী লেখাপড়া করবে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি দুজনের মৃত্যুরাজবাড়ীর পাংশায় গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা-বিক্রেতা এবং ফরিদপুরের চরভদ্রাসনে শুক্রবার পানিতে ডুবে এক বৃদ্ধা মারা যান। গতকাল সকালে পাংশায় দোকানে বসে কাজ করার সময় টিটু রহমান (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি কালুখালী উপজেলার কুমড়ীডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। চরভদ্রাসন উপজেলার হাজীডাঙ্গী গ্রামের মৃত শেখ রায়হানের স্ত্রী নূরজাহান বেগম (৬০) পুকুরে গোসল করতে গিয়ে শুক্রবার মারা যান। ফরিদপুর অফিস ও রাজবাড়ী প্রতিনিধি। উদ্বোধনঢাকার দোহার উপজেলার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চর মোহাম্মদপুরে নবনির্মিত ভবনে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আল আমীনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কেরানীগঞ্জ সার্কেল এএসপি শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি