একনজরে
হাজতির মৃত্যুশরিফ মিয়া (৪০) নামে পাবনা জেলা কারাগারের এক হাজতি গত রোববার সকালে মারা গেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে। চুরির মামলায় গত বছরের ৬ জুন তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৯ জুন চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। ২৭ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। পাবনা অফিসশিকারিদের দণ্ডহরিণ শিকারের দায়ে বরগুনার পাথরঘাটায় চার শিকারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাকিম মাসুদুর রহমান গত রোববার এ রায় দেন। পাথরঘাটা রেঞ্জের বন মামলার পরিচালক শহিদুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন: পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি গ্রামের সোহরাব হাওলাদার, মতলেব বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাস ও আবদুল খালেক হাওলাদার। ২০০৩ সালের ২৪ জানুয়ারি স্থানীয় বন বিভাগ অভিযান চালিয়ে ওই শিকারিদের বাড়ি থেকে দুটি হরিণ ও হরিণের চামড়া উদ্ধার করে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিগ্রেপ্তার ৬ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু তানভীর হাসানকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার ছয় আসামিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: আলী হোসেন (৬৫), মো. ফজলুল (৫৫), নজরুল ইসলাম (৫০), হযরত আলী (৪০), আইনুল হক (২৪) ও হাফিজুল (২৬)। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিকুকুরের কামড়েনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোহিলা ও দুয়ারা গ্রামে গতকাল সোমবার বিকেলে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৪২ জন আহত হয়েছে। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান জানান, বিকেলে একদল পাগলা কুকুর এলাকার লোকজনকে কামড়াতে থাকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি