একনজরে
জামাতাকে মারধরদিনাজপুরের বিরামপুরে চাচাশ্বশুরকে গাঁজা সেবন ও ব্যবসায় বাধা দেওয়ায় জামাতা জয়দেব মহন্তকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেব মহন্ত বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিকারাদণ্ডবিনা লাইসেন্সে করাতকল স্থাপন ও রাজস্ব ফাঁকির দায়ে দুজন করাতকল-মালিককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার করাতকল-মালিক রুহুল আমিনকে ও গতকাল মঙ্গলবার আজিজুল গাজীকে বরগুনার পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাকিম মো. মাসুদুর রহমান এ রায় দেন। এ ছাড়া গত সোমবার হরিণের চামড়া উদ্ধারের মামলায় উপজেলার বাদুরতলা গ্রামের সোহরাব হোসেন ও কাইউমকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি