একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারে আগুন লেগে একটি দোকান ও গুদাম পুড়ে গেছে। বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাজারের আবদুল মজিদের দোকান ও গুদামে আগুন লাগে। পরে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ নারী নিহতগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় জরিনা বেওয়া (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মানিকউল্লার স্ত্রী। পুলিশ জানায়, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালের সামনে একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। গাইবান্ধা প্রতিনিধি চাচা-ভাতিজার মৃত্যুফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হামেরদি ইউনিয়নের মুসকুর্ণি গ্রামের মহেশ্বর্দী উচ্চবিদ্যালয়সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মো. আলীর ছেলে মনির মাতুব্বর (২৮) তাঁর ভাতিজা ইমরান মাতুব্বরকে (১০) নিয়ে ওই মাঠের সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাঁরা ঘটনাস্থলে নিহত হন। ফরিদপুর অফিসঅগ্নিকাণ্ডবরগুনার আমতলী উপজেলার গাজীপুর বাজারে মঙ্গলবার দিবাগত রাতে আগুন লেগে দিলীপ ঠাকার নামের এক ব্যক্তির দোকান ও দোকানসংলগ্ন বসতঘর পুড়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত দুইটার দিকে দিলীপের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমতলীর দমকল বাহিনী ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলী (বরগুনা) প্রতিনিধিমাদকসহ গ্রেপ্তার ২সিলেটে নগরের শেখঘাট কাজিরবাজার এলাকায় গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যা বের সদস্যরা। এঁরা হলেন: হবিগঞ্জ সদরের ওমায়েতনগর গ্রামের তাজুল ইসলাম (৩২) ও মোত্তাব্বির হোসেন (২০)। তাঁদের কাছ থেকে ১১ বোতল চয়েজ, তিন বোতল অফিসার্স চয়েস এবং এক বোতল দেশি মদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যসহ তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেট প্রতিনিধিচোলাই মদসহ গ্রেপ্তারকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জামাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে ১২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চরলক্ষ্মীয়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া থানার এসআই মো. সানোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি