একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি পুকুর থেকে ফরিদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, গত ২৮ জুলাই ফরিদুল নিখোঁজ হন। গত বুধবার দুপুরে এলাকাবাসী ওই স্থানে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনির্বাচনদিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল ৩৭ ভোট, গণিত বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন ২৭ ভোট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আইয়ুব আনছারী আল বেরুনী ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিশিশুর মৃত্যু বরিশালের উজিরপুরে পানিতে ডুবে লিখন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার বামরাইল ইউনিয়নের কালিয়াহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের রিকশাচালক লিটন শিকারীর ছেলে লিখন খেলার সময় ঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে গৗরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি অনাস্থা প্রস্তাবখুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেমায়েত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ওই ইউপির নয় সদস্য গত সোমবার ইউএনও কাছে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন। ইউপি সদস্য সরদার নাজমুল সাকিব সিদ্দিকী বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের প্রমাণ রয়েছে তাঁদের কাছে। যোগাযোগ করা হলে চেয়ারম্যান হেমায়েত আলী অভিযোগ অস্বীকার করেন। খুলনা প্রতিনিধি