একনজরে
অভিযোগপত্রবগুড়ার ধুনটে দলীয় কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমানকে কুপিয়ে আহত করার ঘটনা তদন্ত শেষে থানা-পুলিশ গত বৃহস্পতিবার সকালে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জাহাঙ্গীর আলম ও জুয়েলের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্যদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২১ মে রাতে কয়েকজন সন্ত্রাসী দলীয় কার্যালয়ে ঢুকে মতিউর রহমানকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তিনি ২৩ মে রাতে পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের মামলা করেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিছেলেকে দিলেন পুলিশেজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সূর্যবান গ্রামের জরেদা বেগম তাঁর নেশাখোর ছেলে আজিজার রহমানকে (২৫) গতকাল শনিবার থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আজিজারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। থানা সূত্রে জানা গেছে, আজিজার রহমান গাঁজা ও নেশার টাকার জন্য প্রায়ই তাঁর বিধবা মা, স্ত্রী ও মেয়ের ওপর অত্যাচার করতেন। জরেদা বেগম বলেন, ‘বাধ্য হয়ে তাকে থানায় দেওয়া হয়েছে। ওর আসল জায়গা জেলখানায়।’ ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারদুটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গত শুক্রবার মধ্যরাতে এক তরুণকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী আবু বকর ছিদ্দিকের (৩০) কাছ থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি যশোরের শার্শা উপজেলার বুজুতলা গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমতবিনিময় সভাপিরোজপুর মহিলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা স্থানীয় বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ সভার উদ্দেশ্য। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা নাজনীন। সভায় বক্তব্য দেন আইনজীবী এম এ মান্নান, কানাই লাল দাস, এ কে আজাদ ও খালিদ আবু। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল। পিরোজপুর প্রতিনিধি