একনজরে
১৩৭ দিন পরবগুড়ায় আলোচিত গৃহবধূ তহুরুন্নেছা ইভা হত্যার ঘটনায় তাঁর স্বামী কাস্টমস ইন্সপেক্টর তফিজউদ্দিন আহমেদসহ তিন জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের চার মাস ১৭ দিন পর গৃহবধূর ছোট ভাই আমেরিকা প্রবাসী আবিদ রেজা গত শুক্রবার মামলাটি করেন। পুলিশ তফিউদ্দিনের দুই ছেলে শাহনেওয়াজ কবির (২৬) ও শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে। বগুড়া সদর থানার ওসি মাহমুদুল আলম জানান, খুব অল্প সময়ের মধ্যেই এই হত্যার রহস্য উন্মোচন করা হবে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবিতর্ক প্রতিযোগিতামাদারীপুর পাবলিক ইনস্টিটিউশনের হলরুমে গতকাল রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। ‘যুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ’—এই স্লোগান সামনে রেখে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে দলগুলোর মধ্যে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক প্রতিবন্ধকতাই নারী শিক্ষার প্রধান অন্তরায়’। প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে বিজয়ী হয় মাদারীপুরের কালকিনি উপজেলার বীরমোহন উচ্চবিদ্যালয়ের শিক্ষকদল। মাদারীপুর প্রতিনিধি