একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধননওগাঁর মান্দায় চার আদিবাসী শ্রমিককে হত্যা, বদলগাছী উপজেলায় আদিবাসী শিশু সাগরিকে ধর্ষণ করে হত্যা ও মহাদেবপুর উপজেলায় শংকর রবিদাসের পৈতৃক সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার নেতারা। গত রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে আদিবাসীদের ওপর হামলা, হত্যা, মামলা ও ভূমি জবরদখলের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি সুধীর পাহান, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাহান, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা আতাউল হক সিদ্দিকী প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিখুলে গেল জলকপাট অবশেষে চলনবিলের সেই জলকপাটের (স্লুইসগেট) নয়টি দরজা খুলে দেওয়া হয়েছে। গত শনিবার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও এলাকার কৃষকেরা সমিঞ্চলিতভাবে জলকপাটটি খুলে দেন। চাটমোহরের ইউএনও রোববার জানান, জলকপাটটি খুলে দেওয়ার পর থেকে গুমানি নদীর পানি দক্ষিণ চলনবিলে খুব দ্রুত ঢোকা শুরু করেছে। এতে জমির লাল বর্ণ ধারণ করা আমন ধানের গাছে প্রাণ ফিরেছে। গত শুক্রবার প্রথম আলোতে ‘চলনবিলের জলকপাট অব্যবস্থাপনা: পানির অভাবে পুড়ছে ২১ হাজার হেক্টরের ধান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিগ্রেপ্তার ১রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে জামাল সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জামাল ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা একাধিক ডাকাতি মামলার আসামি। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন বলেন, গত রোববার বেলা ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকায় পুলিশ দেখে জামাল ভয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিকুকুর নিধনবরগুনার আমতলী উপজেলায় প্রায় ৪০০ বেওয়ারিশ কুকুর নিধন করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পৌরসভা কর্তৃপক্ষ কুকুর নিধনে অভিযান চালায়। এ সময় প্রায় ৪০০টি বেওয়ারিশ কুকুর আটক করে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়। এ অভিযানের দায়িত্বে থাকা পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমতলী (বরগুনা) প্রতিনিধিকর্মশালাঅর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু অভিযোজন, নেতৃত্বের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীকে ঘাতসহিষ্ণু করে তোলা (রি-কল) প্রকল্পের আওতায় পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। সভাপতিত্ব করেন প্রকল্পের সমন্বয়কারী মো. আশাদুল হক। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. মনিরুজ্জামান, ডাক দিয়ে যাইর নির্বাহী পরিচালক শাহজাহান গাজী প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি