একনজরে
পুড়ে ছাই রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামে অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারটি গাভি মারা যায় ও পাঁচজন আহত হন। আহতের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এঁরা হলেন সুলতানা খাতুন, বুলবুল আহমেদ ও সিরাজুল ইসলাম। ওই গ্রামের মুজিবুর রহমানের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঅবশেষে যোগদানসিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ভিজিএফ কার্ডের জন্য তালিকা প্রণয়ন কমিটির সভায় অবশেষে আটজন কাউন্সিলর যোগ দিলেন। মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলে গত কয়েক দিন তাঁরা পৌরসভার দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার সভাকক্ষে মেয়র মোশারফ হোসেন আকন্দের সভাপতিত্বে এ সভা হয়। এতে পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া এক হাজার ৫৪০টি ভিজিএফ কার্ড নয়টি ওয়ার্ডের দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য তালিকা প্রণয়নের দায়িত্ব বণ্টন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি দুই তরুণ গ্রেপ্তারমাদক ব্যবসার অভিযোগে ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে হিমেল মণ্ডল ও সোহেল রানা নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এ সময় তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গতকাল মঙ্গলবার তিন কেজি গাঁজা নিয়ে এই তরুণেরা নছিমনে করে ফরিদপুরে যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বাগাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফরিদপুর অফিসপোনা অবমুক্তরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট, ক্যানেলঘাট ও গোয়ালন্দ আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসাসংলগ্ন জলাশয়ে এক লাখ টাকার রুই, কাতলা ও মৃগেলের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বাজেটের আওতায় মৎস্য অধিদপ্তর এই পোনা অবমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমীন, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা সাঈদ আহামেঞ্চদ প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি