একনজরে
লাশ উদ্ধারবগুড়ার আদমদীঘি উপজেলার শিতলাই গ্রামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই নারীর নাতি ও প্রতিবেশী এক বৃদ্ধাকে আটক করেছে। ময়চান বিবি নামের এই নারী ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতের ছেলে আলেপ উদ্দিন পুলিশকে জানিয়েছেন, তাঁর মা আত্মহত্যা করেছেন। আদমদীঘি থানার ওসি আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে (৫৪) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবস্ত্র বিতরণরংপুরের পীরগাছায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে গতকাল বুধবার বস্ত্র বিতরণ করা হয়। এ উপলেক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রংপুরের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. মাহাবুবার রহমান, ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ প্রমুখ। পীরগাছা (রংপুর) প্রতিনিধিজামিন মঞ্জুরপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়ের করা দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্রের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত প্রতিজনের বিপরীতে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া পাঁচ ছাত্র হলেন—পদার্থবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের মাহাদী হাসান, ইলেকট্রিক্যালের প্রথম বর্ষের আল আমিন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের সাজ্জাদ হোসেন ও খালেদ হোসেন এবং কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের বাকী বিল্লাহ। পাবনা অফিস বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুগোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মুন্সি (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল ওই গ্রামের হারেজ মুন্সির ছেলে। নিহতের পরিবার জানায়, বিকেলে সোহেল বাড়ির একটি গাছে ওঠার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ প্রতিনিধি গ্রেপ্তার ২খুলনায় প্রতারণার অভিযোগে গতকাল বুধবার আবদুর রাজ্জাক ও হাবিবুর রহমান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৬ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন বলেন, আবদুর রাজ্জাক নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে নওগাঁর এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে তিনি ওই ব্যক্তির কাছ থেকে দুই দফায় টাকা নেন। অভিযোগ পাওয়ার পর গতকাল বুধবার নগরের এসএ পরিবহনের কাউন্টার থেকে আবদুর রাজ্জাক ও তাঁর সহযোগী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। খুলনা প্রতিনিধিকর্মশালাপিরোজপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের মিলনায়তনে গতকাল বুধবার কৃষিবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও আইএফডিসি কর্মকর্তা মো. শামছুল আলম। অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবদুল আজিজ ফরাজী, শস্য উৎপাদন কর্মকর্তা মো. আফতাব উদ্দিন। কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, গুটি ইউরিয়া প্রস্তুতকারী মিলমালিক, সার বিক্রেতাসহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পিরোজপুর প্রতিনিধি