একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উদ্ধারপাবনার চাটমোহর থেকে অপহূত স্কুলছাত্রীকে (১৪) ২১ দিন পর পাশের উপজেলা ভাঙ্গুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে একরামুল হাসানকে আটক করা হয়েছে। একরামুল চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতাকুণ্ডা গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া ছাত্রী উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। থানার পরিদর্শক হাবিবুল ইসলাম বলেন, প্রেমের ফাঁদে ফেলে গত ১৯ জুলাই মেয়েটিকে অপহরণ করা হয়। গত বুধবার রাতে ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। চাটমোহর (পাবনা) প্রতিনিধিমোটরসাইকেল চুরি পঞ্চগড়ের বোদা উপজেলা জামে মসজিদ থেকে বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বতের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গত বুধবার দুপুরে মসজিদ চত্বরে মোটরসাইকেল রেখে তিনি জোহরের নামাজ আদায় করতে যান। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখেন তাঁর মোটরসাইকেল নেই। চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বোদা থানায় একটি জিডি করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিঅভিযান পণ্ডবাগেরহাট কাঁচাবাজারে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পণ্ড হয়ে গেছে। ভ্রাম্যমাণ আদালত কাঁচাবাজারের বিক্রেতাদের বাটখারা পরীক্ষা করতে গেলে তাঁরা সংঘবদ্ধ হয়ে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের অবরুদ্ধ করে রাখেন এবং আদালতের বিরুদ্ধে স্লোগান দেন। পরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় প্রায় দুই ঘণ্টা কাঁচাবাজার, মাছ বাজার, ফল ও মিষ্টির দোকান বন্ধ থাকায় রমজান মাসে বাজার করতে আসা ক্রেতাদের বিড়ম্বনায় পড়তে হয়। বাগেরহাট প্রতিনিধিজরিমানাফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ এ অভিযানে নেতৃত্ব দেন। ইউএনও জানান, পচা, বাসি ও অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রির দায়ে উপজেলা সদর বাজারের সুভাষ মিষ্টান্ন ভান্ডার ও তরুণ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার করে এবং অমৃত মিষ্টান্ন ভান্ডার ও খলিল মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফরিদপুর অফিস