একনজরে
আটক ২দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে মো. সাদী ও বাদশা মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে দক্ষিণ দাউদপুর ও হাবিবপুর গ্রামে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ বোতল ভারতীয় বিয়ার ও ৬৭৫টি নেশার ইনজেকশন উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আজিজুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিশ্বাসরোধে হত্যাসিরাজগঞ্জের বেলকুচিতে রিয়া খাতুন (৭) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মরিয়ম ও আলেয়া নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার চালা গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে রিয়াকে পাশের চালা উত্তরপাড়া গ্রামের মরিয়ম ও তাঁর মেয়ে আলেয়া ফুসলিয়ে তাঁদের বাড়িতে নিয়ে যান। পরে তাঁরা রিয়ার কানের সোনার দুলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চিৎকার দিলে তাঁরা শ্বাস রোধ করে হত্যার পর রিয়ার লাশ বাড়ির পাশের খালে ফেলে দেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ১৪টি কম্পিউটারপিরোজপুর সদর থানার পুলিশ গতকাল শনিবার ভোরে পিরোজপুর-হুলারাহাট সড়কের রানীপুর এলাকায় একটি ট্রলার থেকে ১৪টি কম্পিউটার উদ্ধার ও চারজনকে আটক করেছে। আটক করা ব্যক্তিরা হলেন, মুন্না, পারভেজ, ওয়াসিম ও সোহাগ। থানার এসআই আসাদুর রহমান বলেন, দামোদর খালে ট্রলারটি দেখে তার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। আটক সোহাগ ট্রলারের চালক। কম্পিউটারগুলো শহরের ক্লাব সড়কের গোপালকৃষ্ণ মার্কেটের মিডস আইটি সেন্টারের। পিরোজপুর প্রতিনিধি ব্যবসায়ীকে জরিমানাভ্রাম্যমাণ আদালত গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। শুক্রবার রাতে শহরের একটি দোকান থেকে এক পুলিশ সদস্য একটি এনার্জি ড্রিংক কিনে পান করে অসুস্থ হয়ে পড়েন। গতকাল শনিবার আদালতের বিচারক মিয়া মোহামঞ্চদ কেয়ামত উদ্দিন ওই দোকানের মালিক মামুন শেখকে (২৬) সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন এবং আরেক দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা করেন। গোপালগঞ্জ প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুধ বিক্রেতা সুলতান খান (৫৬)। দুধ নিয়ে ওই এলাকার একটি বাড়ির পেছন দিয়ে গ্রামের রাস্তা ধরে পুকুরিয়া বাজারে যাওয়ার সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফরিদপুর অফিস