একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজার গাছ জব্দনাটোরের গুরুদাসপুরে মাদক বিক্রির দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃ-কাশো গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শহিদুলের বাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই সাজার আদেশ দেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ভাঙ্গায় অগ্নিকাণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুন লেগে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কিবরিয়া মাতবর বলেন, গত বুধবার দুপুরে ওই গ্রামের হান্নান মাতবরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে হান্নান ও তাঁর ভাই জুন্নু মাতবরের দুটি বসতঘর ও দুটি রান্নাঘর পুড়ে যায়। ফরিদপুর অফিসজরিমানাসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফরমালিনযুক্ত ফল বিক্রি করার অভিযোগে চার ফল ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিছুরিকাঘাতে হত্যানারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাজিমউদ্দিন (২৫) নামের এক অটোরিকশাচালক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। আড়াইহাজার-উচিৎপুরা সড়কের বেলায়েত কলেজের সামনে গতকাল বুধবার ভোরে ওই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি