একনজরে
চেয়ারম্যান কারাগারেনওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল ও সচিব আবদুল জব্বারকে স্থানীয় জনতা ভিজিএফের ১৫ বস্তা চোরাই চালসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার ওই ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করেন। সাপাহার থানার ওসি আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, চেয়ারম্যান আবদুল জলিল ও সচিব আবদুল জব্বারকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবৃদ্ধা নিহতঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা এলাকায় গতকাল বৃহস্পতিবার বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী আয় সুন্দরী নামের একজন বৃদ্ধা নিহত হন। তিনি উপজেলার পানিসারা গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব সমাদ্দার বলেন, ওই বৃদ্ধা অটোরিকশাযোগে উপজেলার ধনকুন্ডি এলাকায় জাকাতের কাপড় নেওয়ার জন্য যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি জিরা জব্দকুড়িগ্রামের উলিপুর উপজেলা বন বিভাগ কার্যালয় এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পুলিশ ১৬০ প্যাকেট ভারতীয় জিরা জব্দ করেছে। গত বুধবার বেলা ১১টায় এগুলো উদ্ধার করা হয়। এগুলো বহন করার অভিযোগে পুলিশ অটোরিকশাচালক আজিজুল হককে আটক করে। এ ঘটনায় পুলিশ আজিজুল হকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। আজিজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিপাঞ্জাবি বিতরণএবারের ঈদে পার্বতীপুরের ৮০০ মুক্তিযোদ্ধাকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ইফতার মাহফিলের আগে এসব পাঞ্জাবি বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই ও ডেপুটি কমান্ডার মো. সিদ্দিক হোসেন এসব পাঞ্জাবি বিতরণ করেন। দিবসটি পালনের জন্য মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভা ও দিনব্যাপী কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিকমিটি গঠননাটোরের লালপুরে মাওলানা মো. নঈম উদ্দিনকে সভাপতি ও মাওলানা জামিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের উপজেলা শাখা আওয়ামী ওলামা লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আব্দুল করিম, আব্দুল হাকিম, ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, শিবলী হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমামুদ্দিন, প্রচার সম্পাদক রকিব উদ্দিন, সদস্য জামির উদ্দিন ও মাজিদুর রহমান। সম্প্রতি নারী সাংসদ শেফালী মমতাজের সুপারিশে ওই কমিটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি দিয়েছেন। লালপুর (নাটোর) প্রতিনিধি লাশ উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুরে আদম আলী (২৫) নামের এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শশীধরপুর আলালগাড়ির মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আদম আলী উপজেলার শশীধরপুর মণ্ডলপাড়া গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, আদম আলী একটি চুরির মামলায় সাজা পাওয়া পলাতক আসামি। চুরির মাল ভাগাভাগির দ্বন্দ্বের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেহের পোশাক দেখে আদম আলীর স্ত্রী লাশটি শনাক্ত করেন। কুষ্টিয়া অফিস ফেনসিডিল জব্দপটুয়াখালী-বরিশাল মহাসড়কে পটুয়াখালীর গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কার থেকে এক হাজার ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে মহাসড়কের ওই স্থানে পুলিশের একটি টহল দলকে দেখে মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কার রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ি থেকে ওই ফেনসিডিল জব্দ করে এবং প্রাইভেট কারটি থানায় নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ গাড়িটির নিবন্ধন নম্বরের সূত্র ধরে মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পটুয়াখালী অফিস ফরিদপুরে চুরিফরিদপুর শহরের খোদাবক্স সড়কে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন কর্মকর্তা শহীদুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শহীদুল ইসলাম বলেন, তিনি হাজেরা বেগম নামের এক নারীকে বাসায় রেখে ঢাকায় গিয়েছিলেন। বুধবার রাতে ঢাকা থেকে ফেরার পর বাড়িতে গিয়ে দেখেন বিভিন্ন আসবাবে রাখা ১০ ভরি স্বর্ণালংকার, এক লাখ ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড ও ৫০০ ইউএস ডলার নেই। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে হাজেরা বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর অফিসশোকসভারাজবাড়ীতে গত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার, কৃষক নেতা আবদুস সাত্তার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। রাজবাড়ী প্রতিনিধি