একনজরে
আ.লীগের ক্ষোভবগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শহরে গত বৃহস্পতিবার ভোরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এ সময় তাঁরা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক মতিউর রহমান নিজামী, এ টি এম আজহারুল ইসলামসহ দলটির শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানান। একই দাবিতে তাঁরা শহরের সিও বাসস্ট্যান্ডে সমাবেশ করেন। এদিকে জামায়াত এসব কর্মসূচি পালন করায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘আমাদের প্রস্তুতির আগেই জামায়াতের নেতা-কর্মীরা কৌশলে মিছিল-সমাবেশ করেছেন।’ দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিসাপের কামড়ে মৃত্যুরাজশাহীর বাঘায় সাপের কামড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রিংকু (৩) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার দিঘা বলারবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। রাত দুইটার দিকে ঘরের একটি কক্ষে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে থাকার সময় একটি বিষাক্ত সাপ রিংকুর পায়ে কামড় দেয়। এতে সে মারা যায়। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাঘাইট গ্রামে বৃহস্পতিবার সাপের কামড়ে রুমা পালমা (৪৩) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি বাঘাইট গ্রামের পল পালমার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা গরুর জন্য খড় আনতে গেলে বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নাটোর প্রতিনিধিদাদা-নাতির মৃত্যুনীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দাদা সুকারু (৫০) ও নাতি জুয়েলের (১৪) মৃত্যু হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম জানান, রাতে ভাত খেয়ে ঘরের বারান্দায় বসে গল্প করছিলেন সুকারু ও জুয়েল। এ সময় বজ্রপাতে তাঁরা মারা যান। নীলফামারী প্রতিনিধিচেয়ারম্যান অবাঞ্ছিতদুর্নীতির অভিযোগ তুলে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ওই ইউপির সদস্যরা। এর আগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। ইউপি সদস্য আবদুল মতিন জানান, চেয়ারম্যান নাজমুল হুদা নির্বাচিত হওয়ার পর থেকেই সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বিভিন্ন কাজে দুর্নীতি করে আসছেন। তবে চেয়ারম্যান নাজমুল হুদা সদস্যদের বিরুদ্ধ পাল্টা অভিযোগ তুলে জানান, খাদ্যশস্য উত্তোলন করে সদস্যরা কোনো কাজ না করেই তা আত্মসাৎ করেছেন। মেহেরপুর প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুবাগেরহাটের শরণখোলার পল্লিতে বজ্রপাতে নয়ন হাওলাদার (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা আবদুস সালাম (৫৫) আহত হন। তাঁকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামে নিজ বাড়ির দোকানঘরে এ ঘটনা ঘটে। সাউথখালী ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার বলেন, বৃষ্টির সময় আবদুস সালাম হাওলাদার ও তাঁর ছেলে বাড়ির সামনে নিজের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে নয়ন ঘটনাস্থলেই মারা যায়। বাগেরহাট প্রতিনিধি স্কুলছাত্রী উদ্ধারবেড়ানোর কথা বলে বান্ধবীর এক নিকটাত্মীয় ১৮ আগস্ট বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে এক স্কুলছাত্রীকে (১৪) বিক্রি করে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালন্দ থানার পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার এবং দীপু বেগম (২৫) নামের এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার এসআই ইলিয়াস হোসেন মুন্সি জানান, দীপু বেগম ওই ছাত্রীকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। এরপর যৌনবৃত্তিতে রাজি না হলে তাকে মারধর করা হতো। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি