একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণীকে ধর্ষণবরগুনার আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে গত রোববার সন্ধ্যায় এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। ওই তরুণী অভিযোগ করেন, দক্ষিণ টেপুরা গ্রামের লোকমান হাওলাদারের ছেলে আফজাল তাঁকে তাঁর নানার ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে আমতলী থানায় মামলা করেছেন। পলাতক থাকায় অভিযুক্ত আফজালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।  আমতলী (বরগুনা) প্রতিনিধিছিনতাইকারী গ্রেপ্তারবাগেরহাটের মংলা বন্দরের মাধবী কলোনি এলাকা থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে মো. আজমাইন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আজমাইনের বাড়ি মংলার শেহালাবুনিয়া এলাকায়। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস দাবি করেন, আজমাইনের বিরুদ্ধে মংলা, যশোরের বাঘাপাড়া, জয়পুরহাট ও রাজশাহীর গোদাগাড়ী থানায় চারটি মামলা রয়েছে।  মংলা (বাগেরহাট) প্রতিনিধিটাকা বিতরণনীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল সোমবার সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও নীলফামারী পৌর এলাকার ১৪৬ জন দুস্থ ব্যক্তির মধ্যে এক লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছেন। সাংসদের স্বেচ্ছা-তহবিল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই টাকা বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।  নীলফামারী প্রতিনিধিপ্রবীণ দিবস পালিতআলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার কুড়িগ্রামে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয়েছে। সকালে কলেজ মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা কুড়িগ্রাম সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুল আলম খন্দকার। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী। সভায় জেলা প্রশাসক হাবিবুর রহমান, সামিউল হক প্রমুখ বক্তৃতা করেন।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম