একনজরে
প্রশিক্ষণ কর্মশালাকুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শুদ্ধ জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।রিচার্জ বন্ধ মুঠোফোনে টাকা রিচার্জে শতকরা ১০ ভাগ কমিশনসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল থেকে লালপুরের মুঠোফোন ব্যবসায়ীরা ব্যালেন্স গ্রহণ ও রিচার্জ বন্ধ রেখেছেন। সোমবার লালপুর উপজেলা মোবাইল ফ্লেক্সি ব্যবসায়ী সমিতি জরুরি বৈঠকে এক সপ্তাহ সব ধরনের লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয়। লালপুর উপজেলা ফ্লেক্সি ব্যবসায়ী সমিতি জানিয়েছে, মুঠোফোন কোম্পানিগুলো তাঁদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। লালপুর (নাটোর) প্রতিনিধি।শিশুর মৃত্যুরাজবাড়ীর গোয়ালন্দে সোমবার বন্যার পানিতে ডুবে হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান একই উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজলিশপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সহকারী বিপ্লব কুমার দাস জানান, সোমবার বেলা তিনটার দিকে হাসান বাড়ির পাশের ডোবায় বন্যার পানিতে পড়ে। এ সময় পরিবারের লোকজন অনেক খুঁজতে থাকলে প্রায় দুই ঘণ্টা পর লাশ পানিতে ভেসে উঠলে দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅস্ত্র উদ্ধারকুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে রায়হান খান জামিল (২১) ও নূর ইসলাম (২০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে একটি রিভলবার, একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। কুষ্টিয়া অফিস।