একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে মৃত্যুকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বৃষ্টির সময় পশ্চিম রায়গঞ্জ গ্রামের একটি বিলে মাছ ধরছিলেন ওই গ্রামের পনির উদ্দিনের ছেলে রিকশাচালক নজরুল ইসলাম (৩০)। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। দামাল গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেনও (১০) বজ্রপাতে ওই দিন আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামধর্মঘটএক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের ব্যবসায়ীরা গত বুধবার দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট করেছেন। সকাল ১০টার দিকে কয়েকজন তরুণ বাজারের ব্যবসায়ী সজল হোসেনের কাছে বাকিতে সিগারেট কিনতে চান। এতে অস্বীকৃতি জানানোয় ওই তরুণেরা তাঁকে বেদম মারধর করেন।  নাটোর প্রতিনিধিযৌন হয়রানির দায়ে...গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে এক গ্রাম্য চিকিৎসককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে পেটে ব্যথা শুরু হলে ওই ছাত্রী গ্রাম্য চিকিৎসক গোবিন্দ কর্মকারের কাছে যায়। এ সময় চিকিৎসা দেওয়ার নাম করে ওই চিকিৎসক তাকে যৌন নির্যাতন করেন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।  গোপালগঞ্জ প্রতিনিধিদুই তরুণ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল বৃহস্পতিবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইলিয়াস খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই যৌনপল্লিতে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতার জন্য অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল ও আবদুল গনি নামের দুই তরুণকে গ্রেপ্তার করে।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি