একনজরে
পানিতে ডুবে মৃত্যুরাজশাহীর বাগমারায় পানিতে ডুবে মনিরা খাতুন (৫) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার গোড়সার গ্রামের বুলু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার বিকেলে শিশু মনিরা খাতুন বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে প্রতিবেশীরা মনিরা খাতুনের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই পুকুর থেকে মনিরার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি চেয়ারম্যান নির্বাচিতজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াতারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে ছয় হাজার ৪৮২ ভোট পেয়ে বড়াতারা ইউপিতে বোরহান উদ্দিন ও দুই হাজার ৭৪০ ভোট পেয়ে তুলসিগঙ্গা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম খাঁন। ক্ষেতলাল পৌরসভা গঠনের পর সীমানা-সংক্রান্ত মামলা ও অন্যান্য জটিলতায় ওই দুই ইউপির নির্বাচন স্থগিত ছিল। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিইলিশ জব্দপাবনার বেড়া উপজেলার করমজা চতুর, মোহনগঞ্জ ও নাকালিয়া বাজারে অভিযান চালিয়ে ১১০ কেজি ইলিশ ও ছয় কেজি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বেড়া থানার পুলিশের সহায়তায় উপজেলা মৎস্য কার্যালয় গতকাল শুক্রবার ওই বাজারগুলোতে অভিযান চালায়। জব্দ করা ইলিশ উপজেলার দুটি এতিমখানায় দেওয়া হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিপণন ও বিক্রি নিষিদ্ধ। বেড়া (পাবনা) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুরাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরবাগমারা চৌরাস্তা মোড়ে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মোল্লা (১৩) নামের এক কিশোর মারা গেছে। সে একই ইউনিয়নের রায়নগর গ্রামের মাজেদ মোল্লার ছেলে এবং চরবাগমারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। পাকা রাস্তা থেকে নামার সময় ফারুকের পা পিছলে যায়। এ সময় বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তার ধরলে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী প্রতিনিধিডাকাত গ্রেপ্তারকুষ্টিয়ার মিরপুর উপজেলায় শহিদুল ইসলাম প্রামাণিক (৩২) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ওয়াপদা ক্যানালপাড়ার জলকপাটের কাছে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে একটি এলজি বন্দুক ও দুটি গুলি পাওয়া যায়। তিনি ছিনতাই ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কুষ্টিয়া অফিসগাছচাপায় মৃত্যুযশোরের কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে গাছ কাটার সময় এর নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অপর দুজন। সাতজন শ্রমিক গ্রামের আনার গাজীর বাড়িতে একটি বড় শিশুগাছ কাটার একপর্যায়ে এটি ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে রাশেদ (৩৫) মারা যান। আহত সিদ্দিক (৩৬) ও শের আলীকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাশেদের বাড়ি উপজেলার মির্জানগর গ্রামে। কেশবপুর (যশোর) প্রতিনিধি