একনজরে
আদিবাসীদের সম্মেলনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সম্মেলন হয়েছে। শুক্রবার দুপুরে নিমগাছী ডিগ্রি কলেজ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের আহ্বায়ক রেবেকা সরেন। আদিবাসী নেতা নির্মল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন প্রমুখ। সম্মেলনে সন্তোষ চন্দ্র মাহাতোকে সভাপতি ও দীপঙ্কর সরেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট রায়গঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি মাদকসহ গ্রেপ্তারবগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য সোহাগ হোসেন (২৫) ও তাঁর সহযোগী রানা আহম্মেদ (২৫) শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ শাহজাহানপুর উপজেলার শাহানগর এলাকা থেকে ১০টি ইয়াবা বড়ি ও চার গ্রাম হেরোইনসহ তাঁদের গ্রেপ্তার করে। শাহাজাহানপুর থানার ওসি রিয়াজ উদ্দীন বলেন, সোহাগ ও রানাকে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারপাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে শুক্রবার বিকেলে মহিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বৃদ্ধার ছেলে মোজাহার আলীকে (৫২) আটক করেছে। বৃদ্ধার ৪১ শতাংশ জমি নিয়ে তাঁর ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। জমি নিয়ে বিরোধের কারণে তিনি খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে। থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বৃদ্ধার বুকে রক্ত জমাট বাঁধা ছিল। চাটমোহর (পাবনা) প্রতিনিধিজাল নোটসহ গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোর্টপাড়া এলাকার মিম সেলুন থেকে নয় হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। উদ্ধার করা নয় হাজার টাকার মধ্যে চারটি এক হাজার ও ১০টি ৫০০ টাকার জাল নোট। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ভাঙ্গা উপজেলার বৃদ্ধানন্দী গ্রামের মো. সোলায়মান মাতবর ও মো. মজনু সরদার। ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, এ ব্যাপারে র্যা ব ভাঙ্গা থানায় মামলা করেছে। ফরিদপুর অফিসব্যবসায়ীর মৃত্যুপটুয়াখালী শহরের কাছের বোতলবুনিয়া বাজারে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোজাম্মেল মীর (৬৮) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে রাসেল নামে এক কিশোর। রাসেলকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তোজাম্মেলের বাড়ি সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে। তিনি সকাল আটটার দিকে শৌচাগারে যাওয়ার পথে বাগানের মধ্যে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পটুয়াখালী অফিসভারতীয় শাড়ি উদ্ধার খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ি লঞ্চঘাটে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে পুলিশ ৯৯৬টি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। গতকাল শনিবার সকালে এগুলো উদ্ধার করা হয়। এ সময় ট্রলারটিও আটক করা হয়। আটক করা শাড়ির আনুমানিক মূল্য সাত লাখ টাকা। ধারণা করা হচ্ছে, সীমান্তের কোনো এলাকা দিয়ে এগুলো খুলনায় নেওয়া হচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুলনা প্রতিনিধি