একনজরে
দুই বোনের মৃত্যুরাজশাহীর বাগমারায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এরা হলো গোয়ালপাড়া গ্রামের তানিয়া সুলতানা (৫) ও সীমা খাতুন (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। প্রতিদিনের মতো গত শনিবার বিকেলে দুই বোন বাড়ির উঠানে খেলছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে অল্প দূরে ভবানীগঞ্জ-ঝিকরা সড়কের পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিহাজতির মৃত্যুফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মৃতের বাবার কাছে লাশ তুলে দেওয়া হয়। মৃত হিমেল মণ্ডল (২৫) কুষ্টিয়ার দৌলতপুরের মহেশকুর্ণি গ্রামের লকতুল মণ্ডলের ছেলে। গত ৭ আগস্ট মধুখালী থানার ১৩৭/১২ নম্বর মাদক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন হিমেল। ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক মনির আহমেদ বলেন, ‘কারাগারে আসার আগে হিমেলের ওপেন হার্ট সার্জারি হয়েছিল।’ ফরিদপুর অফিস