একনজরে
বিএনপির কর্মসূচিবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ছোট ভাই আরাফাত রহমানের বিরুদ্ধে সোনালী ব্যাংকের করা মামলার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে ১১ অক্টোবর সব পৌরসভার ওয়ার্ডে ও ১৩ অক্টোবর ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন এবং ১৫, ১৬ ও ১৮ অক্টোবর উপজেলায় প্রতিবাদ সমাবেশ। এ ছাড়া যুবদলের সভাপতিসহ অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে ৮ অক্টোবর এবং দুর্নীতি, দুঃশাসন ও দমন-পীড়নের প্রতিবাদে ১০ অক্টোবর বিক্ষোভ, ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে ১৭ অক্টোবর গণমিছিল। নিজস্ব প্রতিবেদক, বগুড়া ডাকাতিপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল জলিল পহলানের (৪৫) ঘরে ডাকাতি হয়েছে। আবদুল জলিল পহলান জানান, রোববার দিবাগত রাত একটার দিকে সাত-আটজন ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা তাঁকে মারধর করে এবং ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, নগদ ২৫ হাজার ৫০০ টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিকিশোর-কিশোরী মেলাসাতক্ষীরায় প্রথমবারের মতো কিশোর-কিশোরীদের নিয়ে ব্যতিক্রমধর্মী মেলা হয়েছে। রোববার সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে এই মেলায় কিশোর-কিশোরীরা নানা অনুষ্ঠানে মেতে ওঠে। সকাল ১০টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা