একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণহত্যা দিবসআজ ১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস। মুক্তিযুদ্ধের এই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের নয়টি গ্রামের ৯৮ জন নিরীহ গ্রামবাসীকে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি করে হত্যা করে। এর দুদিন আগে ৮ অক্টোবর সকালে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে যুদ্ধে সাত পাকিস্তানি সেনা নিহত হয়। এর প্রতিশোধ হিসেবে হানাদাররা ১০ অক্টোবর এই গণহত্যা চালায়।  বিরামপুর, দিনাজপুরতিনজনের দণ্ডবগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ হোসেন সোমবার এই সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার আন্দিকুমড়া গ্রামের হাফিজার রহমান, ধর্মকাম গ্রামের রাজু আহমেঞ্চদ ও রনবিরবালা গ্রামের সাগর আলী।  শেরপুর (বগুড়া) প্রতিনিধিচারা বিতরণজলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ‘বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির’ আওতায় ফরিদপুর সদর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছয় হাজার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৫০টি চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর শহরতলির গঙ্গাবর্দীর বন বিভাগের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ফরিদপুর অফিসপ্রশিক্ষণ কর্মশালানড়াইলে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত সোমবার শেষ হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের আইন, সরকারি প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি, নেটওয়ার্কিং ও গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায়, সুইস সরকারের আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ওয়াচ ও স্থানীয় বেসরকারি সংগঠন নবান্ন এ কর্মসূচির আয়োজন করে।  নড়াইল প্রতিনিধি