একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামে বজ্রপাতে মোজাম্মেল হক (৪৫) নামের একজন কৃষক মারা গেছেন। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। মোজাম্মেল হক ও তাঁর ছেলে আলিছ গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোজাম্মেল হক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  কুষ্টিয়া অফিসবৃত্তি প্রদানসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কে এম আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি