একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারবাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৮ বোতল ফেনসিডিল, হেরোইন, পিকআপসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে সদর উপজেলার খানজাহান (র.)-এর মাজার, দীঘিরপাড়, সুন্দরঘোনা এবং দেওয়ানবাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের আসলাম শেখ, মেগনীতলা গ্রামের সোহেল মল্লিক, দেওয়ানবাটি গ্রামের আবু হানিফ, শহরের দক্ষিণ সরুই এলাকার নাজমুল হোসেন, খুলনার ডুমুরিয়া উপজেলার পঞ্চু গ্রামের সঞ্জয় মজুমদার এবং গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের নুর আলম। এ ঘটনায় মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি এবং অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।  বাগেরহাট প্রতিনিধি