একনজরে
ছেলেকে পুলিশেমাদক নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এক বছরের বিনাশ্রম সাজা দেন। ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর গ্রামের। সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, বৃহস্পতিবার ছেলের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আইনি প্রক্রিয়া করা হয়েছে। মদনপুর গ্রামে আজিজার রহমান জানান, তাঁর ছেলে রায়হান খান (৩৫) পাঁচ-ছয় মাস আগে স্থানীয় বন্ধুদের পাল্লায় পড়ে নেশার জগতে ঢুকে পড়ে। নেশার টাকার জন্য রায়হান বাড়ির লোকজনকে মারধর করতেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিদুজনের কারাদণ্ডসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক সেবনের দায়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। ইউএনও মো. রবিউল ইসলাম আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন। রায়গঞ্জ থানার ওসি মো. আনিছুর রহমান জানান, গতকাল শুক্রবার সকালে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিদুজন গ্রেপ্তারবৃহস্পতিবার রাত নয়টার দিকে র্যাবের একটি দল দৌলতদিয়া ঘাট রেলস্টেশন-সংলগ্ন রাজবাড়ী বোর্ডিং ঘিরে ফেলে। টের পেয়ে মাদক ক্রেতা ও ব্যবসায়ীরা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাবের হাতে ফরিদপুরের সালথা থানার মিরকান্দি গ্রামের এ ডি এম টুটুল (৩৮) ১০০টি এবং গোয়ালন্দ উপজেলার বিষ্ণপুর গ্রামের মিরাজ দেওয়ান (২৮) ৮০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হন। টুটুলের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা বিচারাধীন। ওই রাতেই তাঁদের গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ শেষে র্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি উদীচীর সমেঞ্চলনঅশোক কুমার মজুমদারকে সভাপতি ও বিকাশ পালকে সাধারণ সম্পাদক করে গতকাল শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আমতলী সংসদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সকালে আমতলী এমইউ বালিকা বিদ্যালয়ের সমেঞ্চলনকক্ষে দ্বিবার্ষিক সমেঞ্চলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও লোকবেতার ব্যবস্থাপনা কমিটির সদস্য হোসনেয়ারা লাবলী। প্রধান অতিথি ছিলেন উদীচী বরগুনা জেলা সংসদের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মিয়া। সমেঞ্চলনে সভাপতিত্ব করেন বিনয় কুমার দাস। আমতলী (বরগুনা) প্রতিনিধি