একনজরে
দুজনের দণ্ডসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন চান্দের পাইকড়া গ্রামের আবু বকর (৩৫) ও রবিদাস (৩০)। শুক্রবার সন্ধ্যায় চান্দের পাইকড়া গ্রাম থেকে মাদক সেবনকালে তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শনিবার (গতকাল) সকালে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। দুর্যোগ প্রশমন দিবস ‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি, সহায়ক শক্তি বালিকা ও নারী’ এই স্লোগানের মধ্য দিয়ে রংপুরের বদরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহমেদ। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবির, শিক্ষক সামছুল হক প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। আলোচনা সভারাজবাড়ী অফিসার্স ক্লাবে বেসরকারি সংস্থা অধিকারের উদ্যোগে গতকাল শনিবার আলোচনা সভা হয়েছে। সংগঠনের পরিচালক নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। নির্যাতনবিরোধী কনভেনশনাল অপশনাল প্রটোকল অনুমোদন এবং নির্যাতন প্রতিরোধ গণসচেতনতা কর্মসূচির ওপর আলোচনা হয়। রাজবাড়ী প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারগোপালগঞ্জে গাড়ি ছিনতাইকারী সন্দেহে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহর বাইপাসের হরিদারপুর সেতুর ঢাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সদর থানা পুলিশ ওই সেতুর ঢাল থেকে খোরশেদ আলম (২২), রিয়াদ মোল্লা (২৩) ও শরিফুল ইসলামকে (২২) আটক করে। তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি রামদা উদ্ধার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি শহরতলির ঘোষেরচর গ্রামে। গোপালগঞ্জ প্রতিনিধিদিবস পালনদুর্যোগ সহনশীল দেশ গড়ি, সহায়ক শক্তি বালিকা ও নারী—এই স্লোগানে গতকাল শনিবার পটুয়াখালীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী অফিস