একনজরে
পরিকল্পনা গৃহীতপঞ্চগড় জেলাকে চলতি বছরে শতভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা (স্যানিটেশন) ব্যবহারের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলতাফুল ইসলাম এ তথ্য জানান। এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান বক্তৃতা করেন। পঞ্চগড় প্রতিনিধিমেলা উদ্বোধনরংপুরের পীরগাছায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রোববার এই মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি কার্যালয় এই মেলার আয়োজন করেছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সারোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধিচারজন গ্রেপ্তারমানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে উসকানিমূলক পোস্টার লাগানোর সময় জামায়াত-শিবিরের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকবাল রোববার ভোররাতে ও গত শনিবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ বিল্লাহ, জেলা শিবিরের সভাপতি এহসান উল মাহাবুব, শিবিরকর্মী মিজানুর রহমান ও রফিকুল ইসলাম খলিফা। গোপালগঞ্জ প্রতিনিধিশ্রমিকদের বিক্ষোভচুয়াডাঙ্গায় বিএডিসির শ্রমিকেরা মজুরি বৃদ্ধিসহ সাত দফা দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেছেন। পরে চুয়াডাঙ্গার নূরনগর কৃষিখামারের বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক ও উপপরিচালকের কাছে শ্রমিকেরা সঞ্চারকলিপি দেন। বিএডিসি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা ও অবসরের পর ৬০ মাসের সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি