একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের দাবিনাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব-ভাতার দাবিতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দিয়েছেন। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসের অর্ধেক সময় পার হলেও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। ঈদ ও পূজার মাত্র কয়েক দিন বাকি থাকলেও উৎসব-ভাতা না পাওয়ায় তাঁরা কিছু কিনতে পারছেন না।  লালপুর (নাটোর) প্রতিনিধিব্যবসায়ীর দণ্ডরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক ব্যবসা করার দায়ে একজনকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ছরোয়ার হোসেন তাঁকে এ দণ্ড দেন। ওই মাদক ব্যবসায়ীর নাম আক্কাস আলী (৩৫)। তাঁর বাড়ি উপজেলার কুমড়াকান্দি গ্রামে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রোববার বিকেলে দৌলতদিয়ার সিরাজ খাঁর হাট থেকে ১১০ লিটার মদসহ আক্কাসকে আটক করেন।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি