একনজরে
দুই বাড়িতে চুরিনওগাঁর নিয়ামতপুর উপজেলার দুটি বাড়ি থেকে গত রোববার রাতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় বলে গরুর মালিকেরা জানিয়েছেন। উপজেলার ভাগিচা গ্রামের বিপুল জোয়ারদার ও বাবুল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে একদল চোর। বিপুল চন্দ্রের গোয়ালঘরের তালা ভেঙে চারটি ও বাবুল চন্দ্রের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিগৃহবধূর মৃত্যুনীলফামারী আধুনিক সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে মুন্নি বেগম (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মুন্নি সদর উপজেলার কিসামত দোগাছি গ্রামের নুুরুজ্জামানের মেয়ে। তার বড় ভাই জুয়েল ইসলাম জানান, ছয় মাস আগে সদর উপজেলার সাথিপাড়ার এলাকার রাশেদুজ্জামানের সঙ্গে মুন্নির বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, নির্যাতন করে তার মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী প্রতিনিধিজঙ্গি সন্দেহে আটকপটুয়াখালী সদর উপজেলার পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে সন্দেহভাজন ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস থেকে তিনটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে তাদের আটক করা হয়েছে। পটুয়াখালী অফিসপুলিশের লাঠিপেটাকুষ্টিয়া শহরে ছাত্রশিবিরের মিছিল বের হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় শিবিরের ১০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করেছে। পুলিশ জানায়, জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া শহরে শিবিরের মিছিল বের হয়। খবর পেয়ে বঙ্গবন্ধু মার্কেটের সামনে লাঠিপেটা করে পুলিশ। কুষ্টিয়া অফিস।