একনজরে
শিক্ষক গ্রেপ্তারযশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ৯ অক্টোবর ওই শিক্ষক এক ছাত্রীকে পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানি ঘটান। ওই শিক্ষার্থী বাড়িতে এসে ঘটনাটি বললে তার নানি ১৩ অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিছাত্রী আহতবৈদ্যুতিক পাখা পড়ে পটুয়াখালীর বাউফলে ইসরাত জাহান নামের নবম শ্রেণীর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাউফল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষে ইংরেজি বিষয়ে পাঠদানের সময় এ ঘটনা ঘটে। ইসরাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ইংরেজি বিষয়ের শিক্ষক শাহানা ইয়াসমিন বলেন, পাঠদানের সময় হঠাৎ চলমান বৈদ্যুতিক পাখা ওপর থেকে ওই ছাত্রীটির মাথায় পড়ে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি