একনজরে
দুর্ঘটনায় নিহতরাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের মাথাভাঙ্গা এলাকায় গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ভ্যানের যাত্রী উপজেলার সগুনা গ্রামের বাসিন্দা ছবেদা বেওয়া (৭২) নিহত এবং তাঁর মেয়ে সোনিয়া ও নাতি সুলতানসহ চারজন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ রাতে ছবেদা বেওয়ার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিসেলাইযন্ত্র বিতরণ রংপুরের বদরগঞ্জে ২৫ জন হতদরিদ্র ও অসহায় নারীর মধ্যে বিনা মূল্যে ২৫টি সেলাইযন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় লালদীঘিরহাটে নিজস্ব কার্যালয়ে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই সেলাইযন্ত্র বিতরণ করা হয়। এর আগে ওই নারীদের মাসব্যাপী সেলাইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এলাকা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিএকজনের কারাদণ্ডনীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলার দায়ে জলিল (৩৮) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম তাঁকে এই দণ্ড দেন। দণ্ড পাওয়া জলিল শহরের আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প হাতিখানার বাসিন্দা। সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, জলিলকে গতকাল সকালে ক্যাম্পের পাশ থেকে জুয়া খেলার সময় আটক করা হয়। দুপুরে আদালত দণ্ড দেওয়ার পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি গ্রেপ্তার ৫জয়পুরহাট শহরে আরাফাত নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় হিজবুত তাওহিদের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে প্রচারপত্র, সিডি ও চারটি মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাইফুল্লাহ, তাঁর স্ত্রী রূপালী আক্তার (২০), মুক্তা বেগম (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার রবিউল ইসলাম (২২) ও মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের শামসুর রহমান (১৮)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট প্রতিনিধিজনগণের মুখোমুখিফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গত বৃহস্পতিবার বিকেলে জনগণের মুখোমুখি হয় ফরিদপুর পৌর পরিষদ। উন্নয়নের জন্য প্রয়োজন জনগণ ও কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টা—এই আহ্বান সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর। সনাক ফরিদপুরের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মেয়র-কাউন্সিলরদের কাছে সেবা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। মেয়র ও কাউন্সিলররা এসব প্রশ্নের জবাব দেন। ফরিদপুর অফিসবাসচাপায় নিহতগোপালগঞ্জে বাসের চাপায় জালাল মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদীঘলিয়ার গোহালায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ওই স্থানে ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধকারীরা একটি গাড়ি ভাঙচুর করে। রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস জালাল মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোপালগঞ্জ প্রতিনিধিপ্রতিবাদ সভাযশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে পাঁজিয়া বাজারে প্রতিবাদ সভা হয়েছে। বিদ্যালয়ের সদস্য রমজান আলী মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি সদস্য শহিদুল্লাহ, আবদুস সাত্তার, বাবর আলী গোলদার, শিক্ষক আবদুল হালিম, আওয়ামী লীগের নেতা ইয়ার মাহামুদ, এরশাদ আলী প্রমুখ। বক্তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেশবপুর (যশোর) প্রতিনিধিসম্মাননা প্রদানবাংলাদেশের কমিউনিস্ট পার্টির দশম কংগ্রেস উপলক্ষে রাজবাড়ীর প্রবীণ কমিউনিস্ট নেতা বীরেন্দ্রনাথ দাশকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাতুরিয়া গ্রামে বীরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে তাঁকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন কমরেড আবুল কালাম, বাবন চক্রবর্তী, আবদুস সামাদ মিয়া, আউয়াল আনোয়ার, গোলাম মোর্শেদ, আবদুস সাত্তার প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি