একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি সদস্য আহতদিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাকারবারি। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে মামুন নামে বিজিবির এক সদস্য আহত হন। বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বেলায়েত হোসেন বলেন, রাত পৌনে তিনটার দিকে ১৪-১৫ জন চোরাকারবারি ভারতের হাড়িপুকুর থেকে নওপাড়া সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্য মামুন তাদের বাধা দেন। এতে চোরাকারবারিরা ক্ষিপ্ত হয়ে মামুনের ওপর হামলা চালায়।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি গাঁজা জব্দরাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি বিজয়নগর পেট্রলপাম্প এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে গোদাগাড়ী থানার পুলিশ এগুলো জব্দ করে। তবে ট্রাকের চালককে আটক করা যায়নি। গোদাগাড়ী থানা সূত্রে জানা গেছে, ট্রাকটি গরু নিয়ে কুমিল্লায় গিয়েছিল। কুমিল্লা থেকে রাজশাহীতে ফেরার সময় ওই ট্রাকে গাঁজা তোলা হয়। এ ঘটনায় ট্রাকের চালকের বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে মামলা করা হবে।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঅস্ত্র ও গুলি উদ্ধারপটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে র্যা ব শনিবার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি এলজি, একটি বিদেশি পিস্তল ও ১০টি গুলি উদ্ধার করেছে। র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক খন্দকার খালিদ বিন নূর জানান, তেলিখালী বাজারসংলগ্ন রাস্তার পাশের কলাগাছের বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলি পটুয়াখালী সদর থানায় জমা দেওয়া হয়েছে।  পটুয়াখালী অফিসকর্মশালা অনুষ্ঠিতনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীনীতি বাস্তবায়ন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে গতকাল রোববার মাগুরায় প্রশিক্ষণ কর্মশালা হয়। মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় ৩০ জন সাংবাদিক অংশ নেন। মাগুরা জেলা তথ্য কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা।  মাগুরা প্রতিনিধি