একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ কর্তনবগুড়ার ধুনটের এক কৃষকের জমির আইলে লাগানো ৪৯টি ইউক্যালিপটাস গাছ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেটে ফেলেছে। গত রোববার রাতে উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মোকবুল হোসেন ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটেছে, তা তিনি জানেন না। ধুনট থানার এএসআই আনিছুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  ধুনট (বগুড়া) প্রতিনিধিভুয়া চিকিৎসক গ্রেপ্তারখুলনা নগরের ছোট বয়রা এলাকার ডাক্তারপাড়া থেকে গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ নাজমা বেগম (৪০) ও সুফিয়া খাতুন (৪৫) নামে দুই ভুয়া চিকিৎসককে চিকিৎসার সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে। নগর ডিবির পরিদর্শক শাহ্ আওলাদ হোসেন বলেন, নাজমা বেগম ও সুফিয়া খাতুনকে গত রোববার তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাড়িতে বসেই তাঁরা রোগী দেখতেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।  খুলনা প্রতিনিধিখালে লাশমুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার খাল থেকে দুলাল মিজি (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুলাল তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে গতকাল সোমবার সকালে তাঁর লাশ উত্তর কেওয়ার খালে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেন। তিনি শহরের দক্ষিণ কোটগাঁওয়ের খবির মিজির ছেলে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সদর থানায় মামলা হয়েছে।  মুন্সিগঞ্জ প্রতিনিধি।