একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণসভাব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবীপুরুষ আবদুল কাদের চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবী ডা. আবদুল কাদের চৌধুরী চত্বরে পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রধান অতিথি ভাষাসৈনিক মীর শহীদ মণ্ডল, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা এ টি এম জলিলুর রহমান প্রমুখ। এর আগে পাঁচবিবি পুরাতন জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি মানববন্ধন জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে গতকাল শনিবার দুপুর ১২টায় প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, ডেপুটি কমান্ডার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান প্রমুখ। এর আগে মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি নেতা গ্রেপ্তারফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মোল্লার মোড় এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত ১৯ জানুয়ারি নগরকান্দার শাকপালদিয়াতে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।  ফরিদপুর অফিসবালিয়াকান্দিতে মিছিলরাজবাড়ীর বালিয়াকান্দিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে বালিয়াকান্দি উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বালিয়াকান্দি বাজার প্রদক্ষিণ শেষে মানিক ভিলার সামনে শেষ হয়। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশ হয়।  রাজবাড়ী প্রতিনিধি লাশ উদ্ধারকুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের বাঁধবাজার এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুমারখালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। কুমারখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়।  কুষ্টিয়া অফিস